অষ্ট্রেলিয়ার সিডনি কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর-এ যাত্রী সেবা প্রদানকারী এজেন্ট নিয়োগ - Geo Jobs BD জিও জবস বিডি

সোমবার, ৮ নভেম্বর, ২০২১

অষ্ট্রেলিয়ার সিডনি কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর-এ যাত্রী সেবা প্রদানকারী এজেন্ট নিয়োগ

 


Photo Credit: Maksym Kozlenko

অষ্ট্রেলিয়ার সিডনি কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর-এ যাত্রী সেবা প্রদানকারী এজেন্ট নিয়োগ

ডিনাটা এয়ারপোর্ট সার্ভিসেস

সিডনি কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর, NSW 2020

ডিনাটা এয়ারপোর্ট সার্ভিসেস অষ্ট্রেলিয়া-সহ বিশ্বব্যাপী, প্রতিদিন নির্ভরযোগ্য বিমান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কার্গো এবং ক্যাটারিং থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডিং এবং ভ্রমণ সেবা দিয়ে থাকে।

প্রাথমিক কর্তব্য দায়িত্ব

বিভিন্ন এয়ারলাইনস এর জন্য একটি উচ্চ মানের গ্রাহক সেবা সরবরাহ করা।

প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো সম্পন্ন করা এবং কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী সমস্ত রিপোর্টিং সম্পন্ন করা।

যাত্রীদের বিভিন্নভাবে সহায়তা করা।

o বিঘ্নিত বা বিলম্বিত ফ্লাইটের ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা ও বিশেষ সহায়তা প্রদান।

সকল dnata এয়ারপোর্ট সার্ভিসের কর্মী এবং ক্লায়েন্ট এয়ারলাইন কর্মচারী/প্রতিনিধিদের সাথে দৃঢ় কাজের সম্পর্ক গড়ে তোলা।

সময়মত ফ্লাইটের নির্ধারিত প্রস্থানের জন্য শিফটের সময় প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে কাজ করা।

অভ্যন্তরীণ এবং বহিরাগত ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের সাথে পেশাদারভাবে যোগাযোগ রক্ষা করা।

 

প্রয়োজনীয় মানদণ্ড:

সংশ্লিষ্ট সকল এয়ারলাইনস কোম্পানির যাত্রী নিরাপত্তা, প্রাথমিক সেবা, তথ্য প্রদান ও সহযোগিতা নিশ্চিত করা।

ক্লায়েন্টদের সাথে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা।

কাজের পরিস্থিতি সফলভাবে পরিচালনা করার ক্ষমতা এবং যেকোন অতিরিক্ত ঘন্টা কাজ করা প্রভৃতি।

বিভিন্ন বিমানবন্দর গ্রাউন্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কার্যকরভাবে সার্বক্ষনিক যোগাযোগ করার ক্ষমতা

•  গোপনীয় এবং সংবেদনশীল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা

• 32 কেজি পর্যন্ত লাগেজ পরিচালনা করার ক্ষমতা

বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের সাহায্য করার ক্ষমতা (যাত্রীদের সাহায্য করার জন্য হুইলচেয়ার ঠেলে দেওয়া প্রভৃতি)।

একজন সক্রিয় সেলফ স্টার্টার হয়ে একাধিক সমস্যা সফলভাবে পরিচালনা করতে এবং কার্যকরভাবে সমাধান করতে সক্ষম হওয়া।

মাঝে মাঝে তত্ত্বাবধান ছাড়া কাজ করার ক্ষমতা।

ব্যবহারিক কম্পিউটার দক্ষতা।

দায়িত্বের তালিকা অনুযায়ী সকাল, সন্ধ্যা  শিফটে কাজ করার ক্ষমতা।

কোম্পানির ইউনিফর্ম সর্বদা  পরিধান করা

ব্যবস্থাপনা দ্বারা নির্দেশিত নির্দেশাবলী অনুসরণ করার ক্ষমতা।

 

dnata Airport Services Pty. Limited-এর সাথে চাকরি একটি সন্তোষজনক নিরাপত্তা ছাড়পত্র (ASIC) এবং একটি প্রাক-কর্মসংস্থান মেডিকেল/ড্রাগ অ্যালকোহল পরীক্ষার শর্তসাপেক্ষ

 

শুধুমাত্র সফল প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে   আবেদন করার পর ১৫ দিনের মধ্যে নিয়োগদাতার কাছ থেকে  কোনও সারা না পেলে আবেদনকারীর দরখাস্ত গ্রহনযোগ্য হয়নি বলে ধরে নিতে হবে।


Kingsford Smith International Airport

Sydney NSW 2020, Australia

Phone+61 2 9667 9111


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন