ফ্রান্সের আইবিস ভিলাপিন্টে
পার্ক এ্রক্সপো হোটেলে
ম্যানেজার নিয়োগ
IBIS Villepinte Parc
Expos হোটেলে একটি স্থায়ী চুক্তিতে হোটেল ম্যানেজার খুঁজছে। পদটি অবিলম্বে পূরণ করতে হবে।
Ibis Paris Villepinte হোটেলটি Roissy বিমানবন্দর থেকে ৫ কিমি দক্ষিণ-পশ্চিমে প্রদর্শনী কেন্দ্রে এবং প্যারিস Nord II ব্যবসা কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। ব্যবসায়িক ভ্রমণে অতিথিদের দ্বারা প্রশংসিত, হোটেলটি ওয়াইফাই সংযোগ সহ ১২৪টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছে । একটি রেস্তোরাঁ, একটি বার, স্ন্যাকস, একটি টেরেস এবং ব্যক্তিগত আউটডোর পার্কিং আপনার কাষ্টমারের সেবায় নিয়োজিত রয়েছে৷
কাজের বর্ননা :
আঞ্চলিক পরিচালকের কাছে রিপোর্ট করা, পরিচালনা ব্যবস্থাপনা ও সমন্বয় করা।
বাণিজ্যিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক মানদণ্ডের ভিত্তিতে হোটেলর কার্যাদি পরিকল্পনা, সমন্বয় এবং পরিচালনা করা।
গ্রাহকদের সর্বোত্তম মানের সেবা প্রদান করা।
ব্যবসা উন্নয়ন এবং গ্রাহক আনুগত্য পরিকল্পনা বাস্তবায়ন করা।
হোটেলের সকল কর্মীদের অনুপ্রেরণায় কৌশল নির্ধারন করা।
যোগ্যতা:
একটি কর্মীদল কে নেতৃত্ব দেয়ার দক্ষতা ।
শক্তিশালী ব্যবসা সংক্রান্ত ধারনা।
চমৎকার লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা ।
পারস্পরিক সহায়তা মনোভাব ।
চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা ।
কম্পিউটারে দক্ষতা তথা এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্টে দক্ষতা।
ইংরেজিতে সাবলীল হওয়া।
চাকুরীর ধরন:
ফুল টাইম ও স্থায়ী।
বেতন:
প্রতি বছর € (ইউরো) 39,600 থেকে € (ইউরো) 45,600
বাংলাদেশী মুদ্রায় প্রতি বছর ৩৮,৪১,২০০ টাকা থেকে ৪৪,২৩,২০০ টাকা
খালি পদ পুর্ণ না হওয়া অবধি আবেদন করা যাবে।
আবেদন করতে বিস্তারিত সিভি এবং একটি কভার লেটার পাঠান:
The Ibis Paris Villepinte hotel
A104 Sortie No.2 Visiteurs Parc dex Espositions BP 60069,
Zone Industrielle Paris Nord 2,
95972 Villepinte France
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন